1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকারি হালট দখল করে বালু ভরাট - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকারি হালট দখল করে বালু ভরাট

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ২৩২ বার পঠিত
Oplus_131072

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে সরকারি হালট, নদী ও ঘাটলা দখল করে বালু ভরাট করেছে একটি প্রভাবশালী মহল।

জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ ঈদগাহ এলাকায় সরকারি হালট, নদী ও স্থানীয় এলাকাবাসীর গোসল করার ঘাটলার জায়গা জোর করে বালু দিয়ে ভরাট করেছে প্রভাবশালী ও ভূমিদস্য আশরাফউদ্দিন গং।

কাবিলগঞ্জ এলাকার বাসিন্দা আশারাফ উদ্দিন কাবিলগঞ্জ ঈদগার পাশে মেনিখালি মৌজার আরএস- ৩৭৪,৩৭৫  এস এ-২০৫ ও সি এস ৫৬ এই দুই দাগের মোট (১৪ +৯)=২৩ সেই সাথে হালট ৭ শতাংশসহ ৩০ শতাংশ জায়গা জোর করে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বালু দিয়ে ভরাট করে ফেলে।

এলাকাবাসী জানান, কাবিলগঞ্জ বাসি দীর্ঘদিন যাবত এই ঘাটলায় সবাই গোসল করে আসছে। সরকার তাদেরকে লিখিতভাবে ঘাটসহ নদী ব্যবহারের জন্য অনুমতি দিয়েছেন বলে জানান।  এলাকার প্রভাবশালী লোকদের ভয়ে আমরা কেউ কিছু বলতে পারছি না।

কিছুদিন আগে এলাকার বাচ্চু মিয়ার ছেলে শিমুলকে পায়ে গুলি করে এলাকায় ভীতি সৃষ্টি করে এবং তুচ্ছ ঘটনা নিয়ে কাউসার নামে এক যুবকের বাড়ি ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন বলে তারা অভিযোগ করেন। যার কারণে এলাকার কোন লোক তাদের বিরুদ্ধে কথা বলতে চায় না। তাদেরকে ভয় পায়। আগুনে পোড়ার বিষয়ে নারায়ণগঞ্জ ডিবি কার্যালয়ে তাদের বিরুদ্ধেএকটি লিখিত অভিযোগ দেওয়া আছে বলে জানান ।

এ বিষয়ে আশারাফ উদ্দিন এর সাথে যোগাযোগের চেষ্টা করলে তার ব্যবহৃত মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে মোগরাপাড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা নায়েব মোহাম্মদ আনোয়ার হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি অভিযোগ পেয়ে সরেজমিনে পরিদর্শন করেছি। সরকারি হালট বিনা অনুমতিতে বালু দিয়ে ভরাট করছেন। আমি তাদেরকে হালট এর জায়গা ছেড়ে দিয়ে বালু ভরাট করার জন্য নির্দেশ দিয়েছি এবং এ বিষয়ে অভিযোগের সত্যতা পেয়ে আমি এসিল্যান্ড ও ইউএনও মহোদয় কে অবগত করেছি।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মন্জুরুল মোরশেদ জানান,অভিযোগ পেয়েছি তদন্ত-পূর্বক অতি শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা