1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে পৌর মেয়র প্রার্থী মোহাম্মদ হোসাইনের নেতৃত্বে শান্তি সমাবেশ ও অবস্থান কর্মসূচি  - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে পৌর মেয়র প্রার্থী মোহাম্মদ হোসাইনের নেতৃত্বে শান্তি সমাবেশ ও অবস্থান কর্মসূচি 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ২২১ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ

নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সদস্য মারুফুল ইসলাম ঝলক এর নির্দেশে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ প্রতিহত করতে রাজপথ দখলে নিয়ে মিছিল-মিটিং, সমাবেশ এবং অবস্থান কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার উপজেলার পৌর এলাকার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের টিপর্দী এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. শামসুল ইসলাম ভূঁইয়ার সুযোগ্য সন্তান উপজেলা আওয়ামী লীগের সদস্য  ঝলকের নির্দেশে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চৈতি গার্মেন্টসের সামনে নেতাকর্মীদের নিয়ে মিছিল, সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর মেয়র প্রার্থী মোহাম্মদ হোসাইন।

এসময় তার সাথে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।

মোহাম্মদ হোসাইন বলেন, গাড়ি পুড়িয়ে, ভাঙচুর করে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে চায় বিএনপি-জামায়াত। এদের প্রতিহত করতে মারুফুল ইসলাম ঝলকের নেতৃত্বে মাঠে আছি। বিএনপি-জামায়াতের যেকোনো ধরনের নাশকতামূলক অপতৎপরতা প্রতিহত করতে এবং জনগণের জানমাল রক্ষায় আমাদের নেতাকর্মী রাজপথে অবস্থান করছে। বিভিন্ন এলাকায় আমরা শান্তিপূর্ণ মিছিল-সমাবেশ করেছি। আমরা সতর্ক আছি। আন্দোলনের নামে কোনো নৈরাজ্য করলে দাতভাঙা জবাব দেওয়া হবে।

আরো বলেন- বিএনপি পালোনার পথ খোঁজে পাইতাছে না।তারা এসি রুমে বসে আবরোধ দেয়।তারা আবরোধ দিলে আমরা টানা চতুর্থ বারের মত প্রধানমন্ত্রী করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা