1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে পৈত্রিক সম্পত্তি দখলে নেয়ার পায়তারার অভিযোগ  - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে পৈত্রিক সম্পত্তি দখলে নেয়ার পায়তারার অভিযোগ 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ২০২ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পিরোজপুর ইউনিয়নের জৈনপুর এলাকায় ইলিয়াস গংদের পৈত্রিক সম্পত্তি জোর পূর্বক দখল নেওয়ার পায়তারা করে ও সাংবাদিকদের নিকট ভূল ও মিথ্যা  তথ্য দিয়ে অপপ্রচার করার অভিযোগ উঠেছে একই এলাকার সিরাজুল ইসলাম মোল্লা গংদের বিরুদ্ধে।

ভূক্তভোগী ইলিয়াস জানান, মুলত জৈনপুর মৌজায় স্থিত আর,এস ১৮৩ নং দাগের জমিতে কোন মামলা বা নিষেধাজ্ঞা নেই অথচ আমার প্রতিপক্ষ এই দাগের জমি মিথ্যা দাবী করে আমার বিরুদ্ধে সাংবাদিকদের ভূল তথ্য দিয়ে অপপ্রচার চালিয়ে আমার ও আমার পরিবারের সদস্যদের মান-সম্মান ক্ষুণ্ণ করছে।

আমরা পূর্ব থেকেই এই জমিতে ভোগদখলে আছি এবং প্রতিপক্ষদের জমি আমার পাশে থাকায় তাদের সাথে আমার যাতে কোন সমস্যার সৃষ্টি না হয় এজন্য পিরোজপু ইউনিয়নের ০৫নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুজ্জামান নুরুর উপস্থিতিতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আমাদের পূর্বের দখলকৃত পৈত্রিক সম্পত্তি সার্ভেয়ার দিয়ে মেপে যে সিমানা নির্ধারণ করেছে আমি ঠিক সেভাবেই আমার জমিতে নতুন করে কিছু বালু ভরাট করতে গেলে আমার প্রতিপক্ষ সিরাজুল ইসলাম গং আমাকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি তার এই মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা