1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ৪ চাঁদাবাজ গ্রেপ্তার - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ৪ চাঁদাবাজ গ্রেপ্তার

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ১৫১ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে থানা পুলিশের অভিযানে ৪ চাঁদাবাজ গ্রেপ্তার।

গত শনিবার সন্ধ্যায় ও বোরবার সকালে তাদের উপজেলার জামপুর ইউনিয়নের তালতলা বৈরাবোর টেক ও মোগরাপাড়া চৌরাস্তা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দিয়ে রোববার দুপুরে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলোঃ-পানাম নগর এলাকার জহিরুল হকের ছেলে মহিউদ্দিন রনি, বন্দর উপজেলার কেওঢালা এলাকার মো. নান্নু মিয়ার ছেলে সাইফুল ইসলাম, মোগরাপাড়া এলাকার গোলজার হোসেনের ছেলে মো. রায়হান মিয়া ও মোগরাপাড়া গ্রামের খবিরউদ্দিনের ছেলে মো. মোক্তার হোসেন।

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক(এসআই) আশিষ কুমার দাস বলেন, উপজেলার বিভিন্ন বাস ও সিএনজি স্ট্যান্ডে দুর্বৃত্তরা বিভিন্ন যানবাহনে চাঁদা আদায়ের অভিযোগ উঠে। পুলিশ চাঁদাবাজদের আটক করে থানায় দেওয়ার জন্য প্রচারণা চালায়। গত শনিবার সন্ধ্যায় তালতলা এলাকার বৈরাবোরটেক এলাকায় মহিউদ্দিন পেপার মিলের সামনে বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায়কালে স্থানীয়রা মহিউদ্দিন রনি ও সাইফুল ইসলামকে গনধোলাই দিয়ে পুলিশে সোপার্দ করে।  অপরদিকে মোগারাপাড়া চৌরাস্তা বাস স্ট্যান্ড এলাকায় চাঁদাবাজির অভিযোগে রোববার সকালে পুলিশ অভিযান চালিয়ে মো. রায়হান মিয়া ও মো. মোক্তার হোসেনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা