1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে পারিবারিক কলহে দগ্ধ হয়ে যুবকের মৃত্যু  - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে পারিবারিক কলহে দগ্ধ হয়ে যুবকের মৃত্যু 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ৮০ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-পারিবারিক কলহের জের ধরে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে শরীরে কেরোসিন তৈল ঢেলে মোঃ আশিকুর রহমান (৩০) নামে এক যুবক শরীরে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।

ওই যুবক আশিকুর রহমান উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের দড়িগাঁও গ্রামের মোশাররফ হোসেনের ছেলে এবং শম্ভুপুরা ইউনিয়ন ৮ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আশিকুর রহমান গত সোমবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে পারিবারিক কলহের জের ধরে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন। এ সময় আশাপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে জাতীয় বার্ন অ্যন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করান। পরে বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এবিষয়ে সোনারগাঁ থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে পরে বিস্তারিত বলা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা