1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান,জরিমানা - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান,জরিমানা

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১০ মাস আগে
  • ৬৮ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৫২৬ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় দুই দোকানীকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ অভিযান চালায় উপজেলা প্রশাসন।

এসময় অভিযানে নেতৃত্ব দেন কাঁচপুর রাজস্ব সার্কেলের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজা তাসনীম।

এসময় আরো উপস্থিত ছিলেন, সোনারগাঁ থানা পুলিশ ও নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (ধারা ৬ক লঙ্ঘন ১৫(১)) অনুযায়ী গৃহীত এ অভিযানে বিসমিল্লাহ প্যাকেজিং থেকে ৪৯০ কেজি পলিথিন জব্দ ও ১৫ হাজার টাকা জরিমানা এবং মেসার্স আরাফ স্টোর থেকে ৩৬ কেজি পলিথিন জব্দ ও ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজা তাসনীম বলেন, পরিবেশ রক্ষায় নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিক্রয়, মজুদ, ব্যবহার ও বাজারজাতকরণ রোধে অভিযান পরিচালনা করে ৫২৬ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ এবং দুই দোকানেকে ১৮০০০ টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরো জানান এ ধরনের অভিযান পরিচালনা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা