1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে নির্বাচনী সহিংসতায় নিহত-১ - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে নির্বাচনী সহিংসতায় নিহত-১

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ২৫৭ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচনে ভোট গণনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে হৃদয় ভূইয়া(২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। এসময় ফারুক নামে একজন আহত হয়েছেন।

গতকাল শনিবার সন্ধায় উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হৃদয় ভূইয়া দুধঘাটা গ্রামের আমির হোসেন ভূইয়ার ছেলে।

নিহতের ভাই লিটন ভূইয়া জানান,ভোট গ্রহণ শেষে গণনার সময় মোরগ প্রতীকের সদস্য প্রার্থী আজীজ সরকারের নেতৃত্বে তার লোকজন আমাদের পক্ষের প্রার্থী কায়সার আহমেদ রাজুর সমর্থকদের উপর গুলি চালায়।এসময় আমার ভাই হৃদয় ভূইয়া গুলিবিদ্ধ হলে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।আমরা হত্যাকারীদের শাস্তি চাই।

এদিকে এলাকাবাসীরা জানান, প্রায় ৬-৭ মাস আগে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নির্বাচিত মেম্বার মজিবুর রহমান ভূঁইয়া মারা গেলে, পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কর্মকর্তা। পরে শনিবার (৯ মার্চ) উপ-নির্বাচনে বিজয়ী মেম্বার প্রার্থী আব্দুল আজিজ সরকার (মোরগ প্রতীক) ও পরাজিত প্রার্থী মো. কায়সার আহম্মেদ রাজু (তালা প্রতীক) ভোটে নির্বাচন করেন। ভোট শেষে সন্ধ্যা ৭টার দিকে গণনা শেষ হয়। এ সময় ভোট কেন্দ্র থেকে বের হয়ে পরাজিত প্রার্থী মো. কায়সার আহম্মেদ রাজু লোকজন ও তার সমর্থকেরা প্রথমে বিজয়ী প্রার্থী আজিজের লোকজনের ওপর হামলা চালায়। এতে করে উভয় দলের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষ শুরু হয়।

পরে পুলিশের পাহারায় প্রিজাইডিং অফিসার ও নির্বাচন কর্মকর্তারা ব্যালট বক্স গাড়িতে তুলে উপজেলা কার্যালয়ে ফিরে আসার সময় পরাজিত প্রার্থীর লোকজন তাদের ওপর দেশীয় ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ইট পাটকেল ছুঁড়ে গাড়ি ভাংচুর করে ব্যালট বক্স ছিনতাই করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ তাদের জানমাল রক্ষার্থে ফাঁকা গুলি ছুঁড়লে হৃদয় নিহত ও মো. ফারুক মারাত্মকভাবে আহত হয়।

এবিষয়ে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক পঙ্কজ কান্তি সরকার জানান, নির্বাচন পরবর্তীতে ফলাফল ঘোষনা নিয়ে দু-পক্ষের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ রাবার বুলেট ছুঁড়েন। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম কামরুজ্জামান বলেন,ভোট গণনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন নিহত হয়েছে।এসময় পরিস্থিতি স্বাভাবিক করতে গিয়ে পুলিশ সহ ৮ জন আহত হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা