1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে নিখোঁজ মাছ ব্যবসায়ির মরদেহ উদ্ধার  - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে নিখোঁজ মাছ ব্যবসায়ির মরদেহ উদ্ধার 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ৯০ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে মো. সবুজ (৩৫) নামে এক মাছ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার সকালে উপজেলার সাদিপুর ইউনিয়নের বড়িবাড়ি এলাকার রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সবুজ আড়াইহাজার উপজেলার ব্রাহ্মনদী ইউনিয়নের মারুয়াদি এলাকার নুর মোহাম্মদের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের বড়িবাড়ি এলাকায় বৃহস্পতিবার সকালে স্থানীয়রা একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয়দের ধারণা, দুবৃর্ত্তরা রাতের আঁধারে অন্যস্থানে হত্যা করে মরদেহটি ফেলে রেখে যায়।

নিহতের স্ত্রী রেহেনা আক্তার জানান, গত ১১ জুন রূপগঞ্জের ভূলতা গাউছিয়া থেকে সে নিখোঁজ হয়। নিহত সবুজ আড়াইহাজারে মাছ ব্যবসা করতেন।

তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আব্দুল হক জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শেষে পববর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা