1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে নিখোঁজের ৮ দিন পর অর্ধগলিত অবস্থায় বৃদ্ধের লাশ উদ্ধার - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে নিখোঁজের ৮ দিন পর অর্ধগলিত অবস্থায় বৃদ্ধের লাশ উদ্ধার

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ২৫৯ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নিখোঁজের ৮ দিন পর অর্ধগলিত অবস্থায় সাদেক শিকদার (৭০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে নারায়ণগঞ্জ সোনারগাঁ থানা পুলিশ।

বুধবার বিকেলে উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর মেনিখালী ব্রীজের পাশের বালুর মাঠে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত সাদেক শিকদার কুমিল্লা জেলার দাউদকান্দি থানার চক্রতলা গ্রামের মৃত জব্বার মাস্টারের ছেলে।সে দীর্ঘদিন যাবত সোনারগাঁ উপজেলার বাড়ী মজলিশ এলাকায় তার মেয়ের সাথে বসবাস করতো।

নিহতের মেয়ের জামাই মোসলেউদ্দীন জানান,নিহত সাদেক শিকদার গত ১৬ মে মঙ্গলবার আসরের নামাজ পরতে গিয়ে নিখোঁজ হলে তাকে খোঁজা খুজি করে না পেয়ে সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহাবুব আলম জানান,খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।মামলার প্রস্তুতি চলমান রয়েছে বলেও জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা