1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে নিখোঁজের ৪ দিন পর যুবতীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে নিখোঁজের ৪ দিন পর যুবতীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৯ মাস আগে
  • ১১৩ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে নিখোঁজের ৪ দিন পর কাইকারটেক ব্রিজ সংলগ্ন ডোবা থেকে সায়মা(২২) নামে এক যুবতীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে ডোবায় একটি বস্তা দেখতে পান। পরে তারা বিষয়টি সোনারগাঁ থানা পুলিশকে জানায়।

খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তা বন্দী লাশটি উদ্ধার করে। খোলার পর দেখতে পায় একটি যুবতীর মরদেহ, তবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুর্বৃত্তরা হত্যা করে লাশ গোপন করার উদ্দেশ্যে বস্তায় ভরে ডোবায় ফেলে যায়।

এদিকে, মরদেহটি গত শুক্রবার থেকে নিখোঁজ সায়মা আক্তার মিম নামে এক যুবতীর বলে দাবি করেছেন তার পরিবারের সদস্যরা।

মিম পাবনার সুজানগরের দয়ালনগর গ্রামের সাইফুল ইসলামের কন্যা। স্বামী মো. রায়হানের সঙ্গে মোগারাপাড়া ইউনিয়নের আমতলা এলাকার একটি ভাড়াবাসায় থাকতেন।

স্থানীয়রা জানান,  এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছিল। পরে কয়েকজন মিলে ডোবার পাশে গিয়ে বস্তাটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান খাঁন বলেন, বস্তাবন্দি অবস্থায় সায়মা নামের এক যুবতীর মরদেহ উদ্ধারের করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।ময়নাতদন্তের শেষে বিস্তারিত জানা যাবে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা