1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে নানা আয়োজনে সমাজসেবা দিবস উদযাপিত - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে নানা আয়োজনে সমাজসেবা দিবস উদযাপিত

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৪ বছর আগে
  • ১৯৬ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-“উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে জাতীয় সমাজসেবা দিবস ২০২৩ পালিত হয়েছে । এ উপলক্ষে র‌্যালী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় এদিবস উপলক্ষে সোনারগাঁ উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালী প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা।

তিনি তার বক্তব্যে বলেন, ‘গণতান্ত্রিক মূল্যবোধ, মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক মনোভাবের সঙ্গে সমাজ সেবামূলক কর্মকান্ড ওতোপ্রতোভাবে জড়িত। ইতোমধ্যে আমাদের সমাজ সেবা অধিদপ্তরের কর্মীরা তাদের কাজের মাধ্যমে বিশ্বে নজির সৃষ্টি করেছেন।’

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান উল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড.সামসুল ইসলাম ভুইয়া।

এসময় আরও উপস্থিতি ছিলেন, উপজেলা প্রকৌশলী আরজুরুল হক,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার,যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াসুনুল হাবীব,ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর শাহানারা আঁচল,এসিসেন্ট প্রোগ্রামার ফাতেমা তুজ জান্নাত,সাবেক প্যানেল মেয়র জাহেদা আক্তার মনি, নারী নেতৃি জাহানারা আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী,এনজিও প্রতিনিধিগণ।

এ সময় ৬ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ ছারাও প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, স্মার্ট কার্ড, সাদাছড়ি ও নগদ অর্থ সেবা গ্রহণ কারীদের মাঝে বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা