1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে নব নির্মিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে নব নির্মিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ১৫২ বার পঠিত

মোঃ নুর নবী জনি:- নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নব নির্মিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেছেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সকালে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় নির্মানাধীন ৫৬৪ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে চতুর্থ পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে উদ্বোধন করেন তিনি।

উদ্বোধন উপলক্ষে সোনারগাঁয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা,উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড সামসুল ইসলাম ভুইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান উল ইসলাম,সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম,মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,নারায়ণগঞ্জ জেলা পরিষদ সদস্য আবু নাঈম ইকবাল।

এসময় আরও উপস্থিতি ছিলেন, উপজেলা প্রকৌশলী আরজুরুল হক,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার,যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াসুনুল হাবীব,মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান, সহকারী শিক্ষা অফিসার মোস্তফা কামাল,কাজল চন্দ্র বনিক,মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তার,মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা,সমাজসেবা কর্মকর্তা শাকিব আর সুলতানা, ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর শাহানারা আঁচল,এসিসেন্ট প্রোগ্রামার ফাতেমা তুজ জান্নাত উপজেলা কৃষি কর্মকর্তা আফরোজা সুলতানা, প্রাণিসম্পদ কর্মকর্তা মঞ্জুরুল হাসান,ইসলামি ফাউন্ডেশনের সুপার ভাইজার আনোয়ারা বেগম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী,রাজনৈতিক ব্যক্তিবর্গ,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,স্থানীয় সাংবাদিক বৃন্দ। এসময়ে মডেল মসজিদের নান্দনিক নির্মান কাজের প্রশংসা করেন স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা