1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে নবনির্বাচিত ইউপি সদস্যর শপথ গ্রহণ  - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে নবনির্বাচিত ইউপি সদস্যর শপথ গ্রহণ 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ৯৭ বার পঠিত
Oplus_131072

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে মোগরাপাড়া ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব আব্দুছ ছামাদ মেম্বারের সহধর্মিনী মোসাঃ পারভীন আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে শপথ গ্রহণ করেছেন।

সোমবার সকালে সোনারগাঁ উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তিনি এ শপথ গ্রহণ করেন।

শপথ অনুষ্ঠানে উপস্থিত ইউপি সদস্যর শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ । এসময় নতুন ইউপি সদস্যরা একসঙ্গে সমস্বরে নির্বাহী কর্মকর্তার সঙ্গে শপথবাক্য পাঠ করেন।

পরে তাদের শপথের কাগজে স্বাক্ষর করতে বলেন। পরবর্তী কার্যক্রম হিসেবে সদস্যদের রেজিস্ট্রারে স্বাক্ষর করতে বলা হয়। শপথের পর নবাগত সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তার সামনে শপথ ফরমে স্বাক্ষর করেন।

উল্লেখ্য মোসাঃ পারভীন আক্তার বিনা মোগরাপাড়া ইউনিয়নের  ৯ নং ওয়ার্ডের সদস্য ও সাবেক প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব আব্দুছ ছামাদ মেম্বারের সহধর্মিনী। আলহাজ্ব আব্দুছ ছামাদ মেম্বার মৃত্যুবরণ করায় অত্র ইউনিয়নের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা