1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে নদ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে নদ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ৩৯১ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মারীখালী ব্রিজের নীচে নদ থেকে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

বুধবার দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের পর পুলিশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

স্থানীয় এলাকাবাসী জানায়, মারীখালী নদের পিরোজপুর অংশে ২৪/২৫ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশেকে খবর দিলে সোনারগাঁ থানা ও বৈদ্যেরবাজার নৌ ফাঁড়ি পুলিশের দল ঘটনা স্থল থেকে  যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। অজ্ঞাত যুবকের লাশের পরনে নীল রংঙের জিন্সের প্যান্ট ও জুতা পরিহিত ছিল। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানা যায়।

বৈদ্যের বাজার ফাঁড়ি পুলিশের ইনচার্জ মোঃ মোসাবেরুল হক বলেন, মেঘনা নদীর শাখা মারীখালি নদ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শরীরে কোন আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলা প্রক্রিয়াধীন আছে বলেও জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা