1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে নদী থেকে হাত-পা বাঁধা নারীর মরদেহ উদ্ধার - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে নদী থেকে হাত-পা বাঁধা নারীর মরদেহ উদ্ধার

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১২ মাস আগে
  • ১২২ বার পঠিত
Oplus_131072

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে মারীখালি নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম-পরিচয় জানা সম্ভব না হলেও বয়স আনুমানিক ৩৬ হবে বলে ধারণা পুলিশের।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে মোগরাপাড়া ইউনিয়ন সোনারগাঁ সরকারি কলেজ সংলগ্ন নদীর অংশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নদীতে ভাসমান অবস্থায় নারীর মরদেহ দেখতে পায় স্থানীয়রা। তার হাত ও পা রশি দিয়ে পেছন দিকে বাঁধা ছিল। খবর পেয়ে বৈদ্যারবাজার নৌ পুলিশ ফাঁড়ির একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

বৈদ্যারবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মাহবুবুর রহমান জানান, নিহতের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। মরদেহটির আনুমানিক বয়স ৩৬ বছর। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা