1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ২২৯ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১র একটি অভিযানিক দল।

বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব ১১ এর এএসপি সনদ বড়ুয়া।তিনি জানান

মামলার ৪৮ ঘন্টার মধ্যে ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামী আল আমিন কে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক তদন্তে জানা যায়, আল আমিন (৩৫) ইলেকট্রিক মিস্ত্রী হিসেবে কাজ করার পাশাপাশি অটোরিকশা চালাত। ভিকটিম আসামী আল আমিনের অটোরিক্সা দিয়ে বাজারে আসা-যাওয়া করত এবং তার মাধ্যমে বাসার ইলেকট্রনিকের মেরামতের কাজও করাত।

তারই প্রেক্ষিতে গত ২৭ জানুয়ারি ভিকটিমের বাসার ফ্রিজের ইলেকট্রিক লাইনের সমস্যা হলে আসামীকে দিয়ে বাসার ফ্রিজের ত্রুটিপূর্ণ বিদ্যুৎ লাইন মেরামত করানো হয়। কাজের মজুরি ৩শ টাকা হলেও আসামী ভিকটিমের কাছ থেকে ১ হাজার টাকা নিয়ে যায়।

বাকি টাকা ফেরত চাইতে ভিকটিম গত ২৭শে জানুয়ারী সকালে আল আমিনের বাড়ীতে গেলে সে ভিকটিমকে জোরপূর্বক তার রুমে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা করে। এরই প্রেক্ষিতে ভিকটিম বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

আসামী আল আমিন সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের দরগাবাড়ির মৃত সোলেমানের ছেলে। মামলার পর র‍্যাব গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তার অবস্থান শনাক্ত হয়ে সোনারগাঁ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন।

পরবর্তী কার্যক্রমের অংশ হিসেবে আসামিকে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা