1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ৩৬১ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ– নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাতকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ ।

বৃহস্পতিবার (২৮ শে সেপ্টেম্বর )দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সনমান্দী ইউনিয়নের দরিকান্দী এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ২টি চাপাতি একটি চাইনিজ কুড়াল জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন সোনারগাঁ উপজেলার বৈদ্যোর বাজার ইউনিয়নের উলুকান্দী গ্রামের আক্কেল আলীর ছেলে ডাকাত মুন্না (২৫),মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্টা এলাকার মোস্তফার ছেলে ডাকাত সবুজ(৩০), সনমান্দী ইউনিয়নের নাজিরপুর এলাকার শাহজাহানের ছেলে তন্ময় (২৫) ও বন্দর থানার কামতাল এলাকার আ: লতিফের ছেলে ইমরান (২৯)।

সোনারগাঁ থানা ওসি তদন্ত আহসানউল্লাহ জানান, উপজেলার সনমান্দী ইউনিয়নের দরিকান্দী এলাকা হতে অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নেয় মুন্নাসহ তার দলের সদস্যরা। এমন সংবাদের ভিত্তিতে দুপুরে সাড়ে ১২টায় দরিকান্দীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায় থানা পুলিশের একটি দল।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে পুলিশ কৌশলে ৪ জনকে ধরতে স্বক্ষম হন। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রশস্ত্র জব্দ করে পুলিশ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতি মামলা দায়ের করে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা