1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ কিশোরগ্যাং টাইগার গ্রুপের ৭ সদস্য গ্রেফতার - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ কিশোরগ্যাং টাইগার গ্রুপের ৭ সদস্য গ্রেফতার

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৪ বছর আগে
  • ৭২৩ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ- নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে কিশোর গ্যাং টাইগার গ্রুপের প্রধান বাবুসহ ৭ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র‍্যাব-১১র একটি অভিযানিক দল।

গত বৃহস্পতিবার রাতে উপজেলার কাঁচপুর ইউনিয়নে অভিযান চালিয়েক তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলোঃ- বাবু মিয়া (২২), শাহজালাল শাহা (২২), রাসেল (২৪), মোখলেছুর রহমান মোক্কা (২৮), শান্ত আহমেদ রানা (১৯), মুমিন (২৫) ও জুম্মন (১৯)। এসময় তাদের কাছ থেকে ৫ টি চাকু, ১টি টেটা ও ১টি ফলা উদ্ধার করা হয়।

 

র‍্যাব-১১ এর সহকারী পরিচালক (এএসপি) রিজওয়ান সাইদ জিকুর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায় অভিযানে গ্রেফতারকৃতরা নিজেদেরকে কিশোর গ্যাং টাইগার গ্রুপের সদস্য বলে পরিচয় দিয়ে থাকে, তারা সোনারগাঁয়ের আশপাশের এলাকায় দীর্ঘদিন যাবৎ পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি, জনমনে অস্ত্রের ভয়ভীতি ও এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল। এ নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় কিশোর গ্যাং টাইগার গ্রুপ এর দৌরাত্ম নিয়ে নানাবিধ খবর প্রচার ও লোখালেখি হয়।

তারই প্রেক্ষিতে র‍্যাব-১১র একটি দল গুরুত্বের সঙ্গে ছায়া তদন্ত শুরু করে এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা