1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে দুর্বৃত্তদের হামলায় পিতা পুত্র আহত - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে দুর্বৃত্তদের হামলায় পিতা পুত্র আহত

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ২৯৫ বার পঠিত

নিউজ ডেক্সঃ– নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে দরজার তালা ভেঙ্গে প্রবেশ করে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

এ ঘটনায় বুধবার সকালে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী বাড়ির মালিক রফিকুল ইসলাম।

লিখিত অভিযোগে জানা যায়,সোনারগাঁ পৌরসভার হরিষপুর গ্রামের বাসিন্দা রফিকুল ইসলামের বাড়িতে গত মঙ্গলবার রাত ৩ টায় অজ্ঞাত ৫/৭ জনের মুখোশধারী সন্ত্রাসী বাহিনী তার ঘরের তালা ভেঙ্গে প্রবেশ করে রফিকুল ইসলাম, তার স্ত্রী হাজেরা খাতুন ও ছেলে হাবিবুর রহমান রনিকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে পালিয়ে যায়।

এসময় তাদের আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায় ।

আহত রফিকুল ইসলাম জানান, গভীর রাতে অজ্ঞাত সন্ত্রাসী বাড়ীতে প্রবেশ করে হামলা চালায়,তবে কি কারণে আমরা চালিয়েছে তা আমার বোধগম্য নয়, তিনি কাউকে চিনতে পারিনি বলে জানান,তার বা তার পরিবারের সঙ্গে কারো বিরোধ নেই বলেও জানান। এদিকে বাড়ীর কোনো মালামালও খোয়া যায়নি বলে জানান।

এবিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম জানান,এ বিষয়ে লিখিত অভিযোগ নেওয়া হয়েছে ও ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত-পূর্বক জড়িতদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা