1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট  - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ২৩২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পাশাপাশি দুই বাড়িতে একই রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

শুক্রবার রাত আনুমানিক ১টায় উপজেলার সাদিপুর ইউনিয়নের নোয়াকান্দী কুন্দেরপাড়া (কাজহরদী) এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।  এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।

জানা যায়,উপজেলার সাদিপুর ইউনিয়নের নোয়াকান্দী কুন্দেরপাড়ার মরহুম শামসুল হক মাস্টারের বাড়ি ও একই এলাকার ইসলাম মুন্সীর বাড়িতে ডাকাত দল ধারালো অস্ত্রের মুখে সকলকে জিম্মি করে ডাকাতি করে।এসময় ধারালো চাপাতি দিয়ে ইসলাম মুন্সীর মাথায়, হাতে ও পায়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। পরিবারের সদস্যরা জানান, বাড়ির গেইটের তালা ভেঙ্গে ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল দোতলায় গিয়ে বাড়িতে অবস্থান করা মফিজুলের স্ত্রী সোনিয়াকে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ির সকল কক্ষের আসবাবপত্র তছনছ করে ৬ ভরি স্বর্ণালংকার ও ২০ হাজার টাকা নিয়ে যায়।

এসময় ইসলাম মুন্সী দরজা খোলার সঙ্গে সঙ্গে ধারালো চাপাতি দিয়ে আঘাত করে মারাত্মকভাবে জখম করে এবং তার স্ত্রী আছিয়াকে জিম্মি করে তার ব্যবহৃত ২ ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এসময় পরিবারের ডাকচিৎকারে ডাকাতদল পালিয়ে যায় । পরে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা আহত ইসলাম মুন্সীকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ আবুল বাশার মেডিকেলে এবং পরবর্তীতে ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে ভর্তি করে।

এ ঘটনায় সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, বিষয়টি খতিয়ে দেখছি এবং ঘটনাস্থল পরিদর্শণে পুলিশ পাঠানো হয়েছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা