1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে দুই মাসের শিশুকে হত্যার ঘটনায় ঘাতক পিতা গ্রেফতার - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে দুই মাসের শিশুকে হত্যার ঘটনায় ঘাতক পিতা গ্রেফতার

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ২৩৯ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ২ মাসের শিশুর হত্যাকারী ঘাতক পলাতক পিতা হৃদয় (২০) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১র একটি অভিযানিক দল।

রোববার (২৯ অক্টোবর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া।

গতকাল শনিবার (২৮ অক্টোবর) এসএমপি সিলেটের জালালাবাদ থানা এলাকার আখালিয়া ভার্সিটি মেজু ভ্যারাইটিজ স্টোরের সামনে থেকে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হৃদয় (২০) ভোলার ফরফ্যাশনের লডারিন্স বাজারের বাবুল মিললের ছেলে।

প্রাথমিক সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের সোনাপুর বালুর মাঠ এলাকায় জসীম উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া মোঃ হৃদয়  ও তার স্ত্রী মোছাঃ নাদিয়া আক্তারের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। পরে তার স্ত্রী নাদিয়া আক্তার সকালে কাঁচপুর বাজারে শিশু কন্যা সন্তান আয়েশা সিদ্দিকার জন্য দুধ কিনে ফিরে এসে কন্যা সন্তানকে মৃত দেখে। তার কান্নাকাটির আওয়াজ পেয়ে বাড়ির আশেপাশের লোকজন এসে দেখতে পায় শিশুটির নিথর দেহ ঘরের মেঝেতে পড়ে আছে। নিহতের মা নাদিয়া আক্তার জানান যে, ২ মাস পূর্বে তাদের সংসারে কন্যা সন্তান জন্ম হওয়ায় সেটা তার স্বামী মেনে নিতে পারেনি। তাই কন্যা সন্তানটিকে জম্মের পর থেকেই মেরে ফেলার জন্য কয়েকবার চেষ্টা করেছিল। একসময় তার স্বামী মোঃ হৃদয় সিনহা গার্মেন্টসে কাজ করতো। তবে গার্মেন্টসটি বন্ধ হয়ে যাওয়ায় সে দিনমজুরের কাজ করে তাদের সংসার চলাতো। ধীরে ধীরে তার স্বামী মাদকাসক্ত হয়ে পড়েন। তাছাড়া প্রায় সময় তাদের মাঝে পারিবারিক কলহ লেগেই থাকতো।

গত ২৬ অক্টোবর সকালে মেয়ের খাবার নিয়ে তাদের মধ্যে বাগবিতন্ড হয়। পরে নাদীয়া সন্তানকে গোসল করিয়ে ঘুম পাড়িয়ে কাঁচপুর বাজারে দুধ কিনতে যায়। এক পর্যায়ে ঘুম থেকে জেগে কন্যা সন্তানটি কান্না করায় তার বাবা মোঃ হৃদয় শিশুটির মুখ চেপে ধরে হত্যা করেছে বলে জানা যায়।

এ ঘটনায় নাদিয়া আক্তার বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি নিয়মিত হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে উক্ত আসামি পলাতক ছিল।

আসামীকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা