1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে দুই নারীসহ গাঁজা ও ফেনসিডিল সহ ৪ মাদক ব্যবসায়ি আটক - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে দুই নারীসহ গাঁজা ও ফেনসিডিল সহ ৪ মাদক ব্যবসায়ি আটক

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ১২৭ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ– নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে মাদক বিরোধী অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার(১৯ নভেম্বর) রাতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা চেকপোস্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক কৃতরা হলোঃ গাঁজা ব্যাবসায়ি আঃ করিম(৫৫) ও সানজিদা বেগম(৪৬) এবং ফেনসিডিল ব্যবসায়ি মাজেদা বেগম(৬০) ও সুজন(২১)।

আটক কৃতরা দীর্ঘদিন যাবৎ তাদের নিজ এলাকা সহ আশপাশের এলাকায় মাদক ব্যবসা করে আসছে। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা চেকপোস্ট এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ।
সে সময় মাদক বিক্রেতা আঃ করিম(৫৫) সানজিদা বেগম(৪৬) মাজেদা বেগম(৬০) ও সুজন(২১)কে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৬ কেজি গাঁজা ও ৩৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে জব্দ করে পুলিশ।

সত্যতা নিশ্চিত করে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ এম এ বারী জানান, আটকৃত ৪জন মাদক বিক্রেতার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে । মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা