1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে দুই ডাকাত ও অপহরণ মামলার আসামি গ্রেফতার  - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে দুই ডাকাত ও অপহরণ মামলার আসামি গ্রেফতার 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ১৩০ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ২ সদস্য মোঃবদিউজ্জামান (৩৭), ও মোঃ হালিম (৩৪) কে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

গতকাল বুধবার ভোরে উপজেলার পিরোজপুর ইউপির ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা চেকপোস্ট এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয় । এছাড়াও অপহরণ মামলায় জিআর ওয়ারেন্ট ভুক্ত সাগর (২১) নামে এক আসামিকে গ্রেফতার করা হয়।

সোনারগাঁ থানার এসআই আল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমি ও এসআই নাইমুল ইসলামসহ সঙ্গীও ফোর্স ওসি (সোনারগাঁ) এমএ বারী স্যার এর নির্দেশে বুধবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর মেঘনা চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে দুই ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হই, এদের মধ্যে ডাকাত বদিউজ্জামানের নামে একটি মাদক মামলা রয়েছে। তারা দুজনেই চিহ্নিত ডাকাত। এছাড়াও অপহরণ মামলায় জিআর ওয়ারেন্ট ভুক্ত সাগর (২১) নামে এক আসামীকে গ্রেফতার করি।

গ্রেপ্তারকৃত ডাকাত মোঃ বদিউজ্জামান নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার পিরোজপুর ইউনিয়নের জৈনপুর গ্রামের মোঃ আইয়ুব আলী বেপারীর ছেলে ও ডাকাত মোঃ হালিম একই ইউনিয়নের মনাইকান্দি গ্রামের আঃ খালেকের ছেলে। অপরদিকে ওয়ারেন্ট ভুক্ত আসমী সাগর একই জেলা, থানা ও ইউনিয়নের জৈনপুর গ্রামের মনির হোসেনের ছেলে।

এবিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএ বারী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর এলাকা থেকে দুই ডাকাতকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা