1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে দিনে-দুপুরে ছিনতাই,সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল   - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে দিনে-দুপুরে ছিনতাই,সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল  

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ৯৯ বার পঠিত

নিজেস্ব প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দিনে-দুপুরে প্রকাশ্যে গাড়ি থামিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে ।

জানা গেছে, ছিনতাইকারীরা সাদা প্রাইভেটকার দিয়ে অটোরিকশা থামিয়ে নারী যাত্রীর সাড়ে ৭ লক্ষ টাকা ছিনতাই করে পালিয়ে যায়।

মঙ্গলবার (৬ মে) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী রোমা আক্তার বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

ভূক্তভোগী রোমা আক্তার বলেন, মঙ্গলবার সকালে মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত ইসলামি ব্যাংক থেকে সাড়ে ৭ লক্ষ টাকা উত্তোলন করে অটোরিকশা যোগে ছোট সাদিপুর ব্র্যাক এনজিও অফিসের উদ্দেশ্যে যাচ্ছিলাম।’

এ সময় বহনকারী অটোরিকশাটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এনজিও অফিস মুখি রাস্তার সামনে পৌঁছালে পিছন থেকে আসা একটি সাদা রংয়ের প্রাইভেটকার আমাদের পথ গতিরোধ করে। পরে সঙ্গে থাকা সাড়ে ৭ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে ঢাকামুখী সড়কের দিকে পালিয়ে যায়।

সোনারগাঁ থানার ওসি (তদন্ত)  রাশেদুল হাসান খান জানান, ঘটনাস্থলে আমাদের টিম পার্শ্ববর্তী একটি কারখানার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হলেও অস্পষ্টতার কারণে গাড়ি নাম্বার ও ছিনতাইকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি।

তবে ইসলামি ব্যাংক ও মহাসড়কে থাকা অন্যান্য সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ছিনতাইকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। অতি শিগগিরই তাদের গ্রেপ্তার করতে সক্ষম হবেন বলে জানান তিনি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা