1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে থানা পুলিশের পৃথক অভিযানে গাঁজাসহ ৪ নারী মাদক ব্যাবসায়ী আটক - বাংলাদেশ বুলেটিন ২৪
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে থানা পুলিশের পৃথক অভিযানে গাঁজাসহ ৪ নারী মাদক ব্যাবসায়ী আটক

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ১৩৯ বার পঠিত

মোঃ নুর নবী জনি

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে গাঁজাসহ ৪ নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মফিজ উদ্দিন।

এর আগে রোববার দুপুরে পৌরসভার টিপর্দী এলাকায় পৃথক দুটি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন,টিপর্দী এলাকার কুখ্যাত মাদক সম্রাজ্ঞী সবুজা বেগম (৫৫), তার মেয়ে লিপি আক্তার (৩৫), এবং তাদের দুই সহযোগী পুতুল (৩৫) ও সপচাঁন বেগম (৩৫)।

পুলিশ জানায়, অভিযানে তাদের বসতবাড়ী তল্লাশি করে ৪ কেজি গাঁজা জব্দ করা হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। এদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। তিনি আরো জানান মাদকের বিরুদ্ধে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা