1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে থানা পুলিশের অভিযানে ৩ ডাকাত গ্রেপ্তার - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

সোনারগাঁয়ে থানা পুলিশের অভিযানে ৩ ডাকাত গ্রেপ্তার

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ মাস আগে
  • ১০৫ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানা পুলিশ।

শুক্রবার (১২ জুন) পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার(অপারেশন ও অপরাধ)  তারিক আল মেহেদী।

গ্রেপ্তারকৃতরা হলোঃ-উপজেলার পিরোজপুর ইউনিয়নের ইসলামপুর এলাকার আব্দুল বাতেনের ছেলে রিপন (৪৩), কাদিরগঞ্জ এলাকার আনোয়ার হোসেনের ছেলে মো. শরীফ হোসেন (২৯), এবং মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলার তেতৈতলা এলাকার মৃত আবু বক্করের ছেলে সাদ্দাম হোসেন (২৬)।

ওসি মোহাম্মদ গোলাম সারওয়ার জানান, গ্রেপ্তারকৃত রিপনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় ডাকাতি, দস্যুতা, মাদক ও সন্ত্রাসবিরোধী আইনে মোট ২২টি মামলা রয়েছে। এছাড়া শরীফ হোসেনের বিরুদ্ধে ডাকাতি ও দস্যুতাসহ ৬টি এবং সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ডাকাতি ও দস্যুতাসহ ৬টি মামলা বিচারাধীন রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা