1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৯ মাস আগে
  • ৯৪ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আবু সাইদ (৪১) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক ( ওসি তদন্ত) মোঃ রাশেদুল ইসলাম খান এর তত্ত্বাবধানে অভিযানে গত ২রা নভেম্বর সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সাব-ইন্সপেক্টর (নিঃ) মোঃ মোয়াজ্জেম হোসেন সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকার বেলাবো সাকিনস্থ জনৈক আবু সাইদ এর বসত বাড়ির উঠানে উপস্থিত হন। পুলিশের উপস্থিতি টের পেয়ে আবু সাইদ পালানোর চেষ্টা করলে সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে আটক করা হয়।

আটককৃত আবু সাইদ (৪১) মৃত-সিরাজ উদ্দিন ও মৃত-খোরশেদা বেগমের ছেলে এবং তিনি বেলাবো গ্রামের স্থায়ী বাসিন্দা। তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

আবু সাইদের বিরুদ্ধে নিজ হেফাজতে মাদকদ্রব্য রাখায় সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সোমবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। সোনারগাঁ থানা কর্তৃপক্ষ জানিয়েছে, এলাকায় মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা