1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ি গ্রেফতার - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ি গ্রেফতার

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ১৬৬ বার পঠিত

মোঃ নুর নবী জনি:-নারায়ণগঞ্জ সোনারগাঁ থানা পুলিশ মোগরাপাড়া চৌরাস্তার মোড় থেকে ৩৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন।

গ্রেফতারকৃতরা হলো কুমিল্লা জেলার মেঘনা থানার
আলগি গ্রামের আব্দুর রবের ছেলে রনি(২৪) সে বর্তমানে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউপির ঝাউচর এলাকার শামসুল হকের বাড়ির ভাড়াটিয়া, ও অপর আসামী নারায়ণগঞ্জ বন্দর থানা এলাকার আব্দুল জাহেরের ছেলে রবিন মিয়া(২৩)।

শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানার এসআই মো. ইমরান হোসেন ও সঙ্গীয়র্ফোস মোগরাপাড়া ইউনিয়নের চৌরাস্তার মোড় নামক এলাকায় রাত ৯টার দিকে অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যাবসায়ী মো.রনি ও রবিনকে আটক করে। এসময় তাদের কাছে থাকা ৩৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম বলেন,মাদক ব্যবসায়ি রনি ও রবিন তারা দীর্ঘদিন এলাকায় মাদক ব্যবসা করে আসছিলো। পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল স্যারের নির্দেশনায় সোনারগাঁ থানা এলাকা মাদকমুক্ত করার অংশ হিসাবে অভিযান পরিচালনা করে ৩ হাজার ৬শত পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়েছে।

তাদের বিরূদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।সেই সাথে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা