1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে তুচ্ছ ঘটনায় পিটিয়ে হত্যা  - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে তুচ্ছ ঘটনায় পিটিয়ে হত্যা 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ২৮৩ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে নজরুল ইসলাম নামে এক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার জামপুর ইউনিয়নের তালতলা মাঝের চর সিএনজি স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে । 

নিহত মো. নজরুল ইসলাম উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন চর নোয়াগাঁও এলাকার সুবেদ আলীর ছেলে ও ওই ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। 

নিহতের স্বজনরা জানান,নজরুল বিকেলে সোনারগাঁ উপজেলার মাঝেরচর এলাকা থেকে রূপগঞ্জের ভুলতা গাউছিয়া যাওয়া জন্য সিএনজি অটোরিকশা ভাড়া করেন । এ সময় স্ট্যান্ডে থাকা অপর অটোরিকশা চালক তাকে নামিয়ে লাইনে থাকা অন্য সিএনজি অটোরিকশা নিয়ে যেতে বলেন। এতে চালক ও স্ট্যান্ডের লোকজনের সঙ্গে সে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে নজরুলকে মারধর ও পিটিয়ে আহত করে তারা। পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এবিষয়ে তালতলা তদন্ত কেন্দ্রের পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, পিটিয়ে হত্যার ঘটনায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি আরোও বলেন এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা