1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে তিতাসের হানা, ৩ চুনা কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন,গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা  - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

সোনারগাঁয়ে তিতাসের হানা, ৩ চুনা কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন,গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ১৯৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ-

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দীর্ঘদিন ধরে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে চুনা উৎপাদন চলছিল কিন্তু তাদের অবৈধ গ্যাস সংযোগে বাঁধা হয়ে দাঁড়ালো তিতাস কর্তৃপক্ষ

রোববার (১৩ জুলাই) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জৈনপুর এলাকায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের নির্দেশে তিতাস গ্যাস কর্তৃপক্ষ তিনটি অবৈধ চুনা তৈরির কারখানায় অভিযান চালায় এসময় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সেই সাথে পরিবেশের জন্য ক্ষতিকর এসব অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব হাছিবুর রহমান।

এসময় তিনি সাংবাদিকদের জানান, “অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে দীর্ঘদিন ধরে কারখানাগুলো অবৈধ উপায়ে ব্যবসা করে আসছিলো তারই ধারাবাহিকতায় আজ  তাদের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং কারখানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সেই সাথে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়াসহ এই ধরনের অভিযান অব্যাহত থাকবে । তিনি আরোও জানান,যারা এই ধরনের অপরাধে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।”

অভিযানকালে তিতাস গ্যাস কোম্পানি লিমিটেডের সোনারগাঁ জোনের ব্যবস্থাপক সৈয়দ আনোয়ারুল আজীম, প্রকৌশলী ফয়জুল ইসলাম, সোনারগাঁ থানা পুলিশ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা