1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে ডেভিল হান্ট অভিযান,ছাত্রলীগ, যুবলীগের ৩ নেতাসহ গ্রেপ্তার -৭ - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

সোনারগাঁয়ে ডেভিল হান্ট অভিযান,ছাত্রলীগ, যুবলীগের ৩ নেতাসহ গ্রেপ্তার -৭

Md Nur Nabi Joney
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ১৮০ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-ডেভিল হান্ট অভিযানে নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ের ছাত্রলীগ, যুবলীগের ৩ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও মাদক মামলায় ২ জন ও ওয়ারেন্টে ২ জনকে আটক করা হয়।

সোমবার সোনারগাঁ থানার পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

গ্রেপ্তারকৃতরা হলোঃ-পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রনি হাসান ওরফে রনি মোল্লা, জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মো. সোহান ও জামপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা ও হত্যা চেষ্টা মামলার ভিত্তিতে পুলিশ ডেভিল হান্ট অভিযান চালিয়ে ৩ জন,মাদক মামলায় ২ জন ও ওয়ারেন্টে আরোও ২জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা