1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে ডিবি পুলিশের অভিযানে মুন্সিগঞ্জ থেকে ডাকাতি হওয়া গরু উদ্ধার - বাংলাদেশ বুলেটিন ২৪
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে ডিবি পুলিশের অভিযানে মুন্সিগঞ্জ থেকে ডাকাতি হওয়া গরু উদ্ধার

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ১৩০ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডিবি পুলিশের অভিযানে মুন্সিগঞ্জ থেকে ডাকাতি হওয়া ৩ টি গরু উদ্ধার করা হয়েছে ।

বুধবার বিকালে উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরটেক এলাকার লোকমান মিয়ার গরুর ফার্ম থেকে গরুগুলো উদ্ধার করা হয়।

মুন্সিগঞ্জের ডিবি পুলিশের এসআই ইয়াসিন জানান, গত গত ২ মে মুন্সিগঞ্জের চরকেওয়া এলাকার একটি গরুর ফার্ম থেকে থেকে ৩ টি গরু ডাকাতি হয়।

ডাকাতির ঘটনায় মুন্সিগঞ্জ সদর থানায় কালাচাঁন হাওলাদার নামের এক গরু ব্যবসায়ী বাদী হয়ে ৯ জনকে আসামী করে একটি  ডাকাতির মামলা দায়ের করেন।

ওই ঘটনার সুত্র ধরে সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরটেক এলাকার লোকমান মিয়ার গরুর ফার্মে অভিযান চালিয়ে ডাকাতি হওয়া ৩ টি গরু উদ্ধার করা হয়। তবে গরুর ফার্মের মালিক লোকমান পলাতক রয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা