1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার-৪ - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার-৪

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৭ মাস আগে
  • ১৩০ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে রামদা, চাপাতি, চাইনিজ কুড়াল ও হাতুড়িসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শনিবার (২০শে ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাখালী এলাকায় ডাকাতির প্রস্তুতি চলছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানা পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানের সময় ডাকাতির প্রস্তুতিকালেই চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলোঃ-উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের রফিকুল ইসলাম বক্সের ছেলে সেন্টু (৩৯), সনমান্দী গ্রামের হযরত আলীর ছেলে আমির হোসেন (৩৩), মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ময়নাকান্দি গ্রামের আব্দুল মান্নানের ছেলে সবুজ মিয়া (৩৭) এবং সিদ্ধিরগঞ্জ এলাকার সিরাজ মিয়ার ছেলে ইব্রাহিম মিয়া (৩২)।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিববুল্লাহ জানান, ডাকাতির প্রস্তুতির তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানে  ৪ ডাকাতকে গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং রোববার (২১ ডিসেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা