1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক -১ - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক -১

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ৬১ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁ থানা পুলিশ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত গোহাট্টা নামক স্থানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র সহ দুর্ধর্ষ ও একাধিক মামলার আসামী ডাকাত সর্দার সাদ্দাম(৩২)কে গ্রেফতার করেছে।

গতকাল শনিবার রাত আনুমানিক আড়াই টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্টা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের এসআই আল ইসলাম বলেন, গোপন সুত্রে খবর পেয়ে ওসি আব্দুল বারী স্যারের নির্দেশে আমিসহ সঙ্গীয় ফোর্স ঢাকা- চট্রগ্রাম মহাসড়কের মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্টা নামক স্থান থেকে ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্র সহ দুর্ধর্ষ ডাকাত সর্দার সাদ্দাম কে গ্রেফতার করি।। ডাকাত সাদ্দামের বিরুদ্ধে ডাকাতি সহ প্রায় ১৯ টি মামলার রয়েছে। গ্রেফতার কালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সাথে থাকা অন্য ডাকাতরা পালিয়ে যায় ।

গ্রেফতারকৃত ডাকাত সাদ্দাম হোসেন উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর এলাকার মোজ্জামেল হোসেন এর ছেলে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারী জানান, আটককৃত ডাকাতের বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন। তার সাথে থাকা অন্যদের গ্রেফতার করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা