1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে টাকা না দেয়ায় ছেলের ছুড়িকাঘাতে পিতার মৃত্যু  - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে টাকা না দেয়ায় ছেলের ছুড়িকাঘাতে পিতার মৃত্যু 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ১৬৩ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ- নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে মাদক সেবনের টাকা না দেয়ায় পিতাকে ছুড়িকাঘাতে হত্যা করার অভিযোগ উঠেছে মাদকাসক্ত ছেলে রিফাত (১৮) এর বিরুদ্ধে।

রোববার বেলা ১১টার দিকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত শফিকুল ইসলাম (৪৫) সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গোবিন্দপুর এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে। ঘটনায় পর থেকে ঘাতক রিফাত পলাতক রয়েছে।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান,মাদকের টাকার জন্য রিফাত তার পিতার সাথে কথা কাটাকাটির একপর্যায়ে ছুড়িকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে এলাকাবাসী এসে রিফাতের পিতা শফিকুলকে মৃত অবস্থায় দেখতে পান।

 

এদিকে নিহতের ভাতিজা ইয়ামিন সুজন বলেন, রিফাত আমার চাচাতো ভাই, সে মাদকাসক্ত,প্রায় সময়ই মাদক কেনার জন্য বাড়িতে ঝগড়া করতো। রোববার দুপুরে মাদকের টাকার জন্য রিফাত তার পিতার সাথে ঝগড়ার একপর্যায়ে পেটে ছুড়ি দিয়ে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যায়।এসময় রিফাত দ্রুত পালিয়ে যায়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ বারী জানান, ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে । ঘাতক ছেলেকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা