1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত  - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ১৯৭ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-আগামী ১৭ জুন জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সম্মেলনকে সামনে রেখে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে জামপুর ইউনিয়ন জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের আয়োজনে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ জুন) বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত এমপি খোকার নিজস্ব কার্যালয়ে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলীজান মেম্বারের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব জননেতা লিয়াকত হোসেন খোকা এমপি।

জাতীয় পার্টি নেতা মনির হোসেন মেম্বারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সোনারগাঁ উপজেলা জাতীয় মহিলা পার্টির সভাপতি মিসেস ডালিয়া লিয়াকত, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা জাতীয় মহিলা পার্টির উপদেষ্টা জাহেদা আক্তার মনি, আহবায়ক নাছিমা আক্তার পলি, সদস্য সচিব নার্গিস আক্তার, যুগ্ম আহবায়ক নাসরিন আক্তার পান্না,সোনারগাঁ উপজেলা জাতীয় যুব সংহতির আহবায়ক কাজী নাজমুল ইসলাম লিটু, পৌর জাতীয় পার্টি নেতা ওমর ফারুক টিটু, হাসান ইমাম, মো: মাইনুল ইসলাম মামুন, জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ও প্যানেল চেয়ারম্যান মোতালেব ভূইয়া,জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি হাজ্বী শ্যামল শিকদার, বদিউজ্জামাল বদু মেম্বার, আশরাফুল ইসলাম, শিল্পি মেম্বার, জরিনা মেম্বার, ময়না মেম্বারসহ জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা