1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে অসহায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে অসহায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৪ বছর আগে
  • ২৯৫ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-ঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ের বৃষ্টি মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিন্ম আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান এমপি খোকার সহধর্মিণী মিসেস ডালিয়া লিয়াকত।

শুক্রবার বিকেলে এমপি খোকার নিজেস্ব কার্যালয়ে সোনারগাঁ উপজেলা মহিলা সংস্থার উদ্যোগে অসহায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন সোনারগাঁ উপজেলা মহিলা সংস্থার চেয়ারম্যান এমপি খোকার সহধর্মিণী মিসেস ডালিয়া লিয়াকত।

শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশে মিসেস ডালিয়া লিয়াকত বলেন, আমরা আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে।

এসময় আরোও উপস্থিত ছিলেন,সোনারগাঁ উপজেলা জাতীয় মহিলা পার্টির আহবায়ক জায়েদ আক্তার মনি,সদস্য সচিব জাহানার আক্তার, পলি আক্তার,রুনা আক্তার,নার্গিস আক্তার, শাহীনা আক্তার,মিনার বেগম,সানোয়ার বেগম,শিল্পী আক্তার, বিলকিস,রানু আক্তার,মোর্শেদা,হাসিনা বেগম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা