1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুই ভাই নিহত - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুই ভাই নিহত

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ২২০ বার পঠিত

সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুই ভাই নিহত

মোঃ নুর নবী জনি:-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুই ভাই নিহত হয়েছেন।

রোববার দুপুর দেড়টার দিকে উপজেলার কাচঁপুর ইউনিয়নের পাচঁপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পরেই প্রতিপক্ষের লোকজন পালিয়ে যায়।

নিহতরা হলেন:-উপজেলার কাচঁপুর ইউনিয়নের পাঁচপাড়া এলাকার মৃত সানাউল্লাহ ছানু’র ছেলে আসলাম সানি(৪৫) ও মোঃ রনি(৩০)।

এলাকাবাসী জানায়,দীর্ঘদিন যাবত মৃত সানাউল্লার ছেলেদের সাথে তাদের চাচা মহিউদ্দিনের বিরোধ চলে আসছিলো, তারই ধারাবাহিকতায় রোববার দুপুরে সেই জমিতে সরকারী ড্রেন নির্মান কালে মৃত সানাউল্লাহর ছেলে আসলাম সানি,রফিকুল ইসলাম ও মোঃ রনি পানি যাওয়ার জন্য ড্রেনের পাশে পাইপ বসাতে চাইলে প্রতিপক্ষ তাদের আপন চাচাতো ভাই মোস্তফা,মফিজুল,মারুফ ও মামুনসহ কয়েকজন তাদের বাঁধা দেয়।এসময় উভয়পক্ষের কথা-কাটাকাটির একপর্যায়ে মহিউদ্দিনের ছেলে মোস্তফা গংরা অস্ত্র নিয়ে সানাউল্লাহর ছেলে আসলাম সানি,রফিকুল ও রনিকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে।

এসময় এলাকাবাসী তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আসলাম সানি ও মোঃ রনিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।অপর সহোদর সানির অবস্থা জনক বলে জানান।

এবিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান,জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলার ঘটনায় দুই জন নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ সদস্যসহ উপস্থিত হয়েছি।এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা