1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে ছিনতাইকালে মোটরসাইকেলসহ দুই ছিনতাইকারি গ্রেপ্তার - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে ছিনতাইকালে মোটরসাইকেলসহ দুই ছিনতাইকারি গ্রেপ্তার

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ২৭৫ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ–নারায়ণগঞ্জ সোনারগাঁ থানা এলাকায় ছিনতাইকালে মোটরসাইকেলসহ দুজনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা-পুলিশ।

গ্রেপ্তারকৃত ছিনতাইকারীরা হলেন নূর-ইসলাম (২৫), ও আসাদুল (২৩)।গ্রেপ্তারের সময় তাঁদের হেফাজত থেকে ছিনতাইকৃত ১ লক্ষ টাকা এবং ছিনতাই কাজে ব্যবহৃত একটি মটরসাইকেল ও ১টি সুইস গিয়ার উদ্ধার করা হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম কামরুজ্জামান বলেন, গতকাল (মঙ্গলবার) বিকেল আনুমানিক সারে ৪ টার দিকে জনৈক ভিকটিম ও ভিকটিমের ভ্যান ডাইভার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মোগরাপাড়া ইউনিয়নের কংকা মেইল এর সামনে দিয়ে মুরগী ক্রয়ের উদ্দেশে পিকআপ ভ্যান যোগে যাওয়ার পথে একটি মোটরসাইকেল তাদের পিকআপ ভ্যানকে গতিরোধ করে। মোটরসাইকেল থেকে তিন ছিনতাইকারী নেমে সুইস গিয়ার দিয়ে উপুর্যপুরি আঘাত করে ভিকটিমর কাছ থেকে ১ লক্ষ ৮৬ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়।তিনি বলেন, ভিকটিমের চিৎকারে সোনারগাঁ থানার টহলরত টিমের  উপ-পরিদর্শক মেহেদী হাসান খাঁন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছিনতাইকালে দুজন ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর ছিনতাইকারী কাশেম পালিয়ে যায়।

পলায়নকৃত ছিনতাইকারীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এ ঘটনায় ভিকটিমের অভিযোগের পরিপ্রেক্ষিতে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় গ্রেপ্তারকৃতদের ৭দিনে রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা