1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে চাদাঁর দাবিতে সীমানা প্রাচীর ভাংচুর,ফলজ গাছ কর্তন - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে চাদাঁর দাবিতে সীমানা প্রাচীর ভাংচুর,ফলজ গাছ কর্তন

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ২০৩ বার পঠিত

 

মোঃ নুর নবী জনিঃ-নারায়নগঞ্জের সোনারগাঁয়ে সাবেক চেয়ারম্যান সামসুল আলম মাস্টারের ছেলে আ: মতিনের বিরুদ্ধে চাঁদাবাজি,জমি দখল ও গাছ কাটার অভিযোগ উঠেছে।

বুধবার দুপুরে জমির মালিক প্রবাসী খোরশেদ আলমের স্ত্রী নূরজাহান বাদী হয়ে বিবাদী আঃ মতিন(৬৫),মনির হোসেন (৪০),আরিফ (৪৫) ও মোহন (৪৮)সহ অজ্ঞাতনামা ৮/১০ জনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে জমির মালিকের স্ত্রী নূরজাহান জানান, প্রায় একবছর ধরে প্রবাসী খোরশেদ আলম বিবাদী আ: মতিনের কাছ থেকে হাড়িয়া মৌজায় তার ক্রয়কৃত ২১ শতাংশ জমিতে প্রায় ১০০টি বনজ ও ফলজ গাছ রোপন করে ভোগ দখল করে আসছে। গত বেশ কিছুদিন ধরে ১০ লাখ টাকা চাঁদার দাবিতে বৈদ্যোরবাজার ইউনিয়নের সাতভাইয়া পাড়ার আ: মতিন জোড়পূর্বক ওই জমি দখলের পায়তারা শুরু করে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দিয়ে আসছে।

সর্বশেষ মঙ্গলবার রাতে সে তার দলবল নিয়ে ধারালো রামদা,ছোরা,লোহার রড সহ বিভিন্ন দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হইয়া বাউন্ডারি দেয়াল ভাংচুর করে জমিতে প্রবেশ করে রাতের আধাঁরে প্রায় ১৫ টি লিচু গাছ কেটে ফেলে। এতে প্রায় চার লক্ষ টাকার ক্ষতি সাধন হয়। এসময় আমি সহ আমার পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়া বিবাদীদের মৌখিক ভাবে প্রতিবাদ করিলে মারধর করিয়া নীলাফুলা জখম করে ৬০টি লিচু গাছের কলব,নিয়া চলিয়া যাই। এবিষয়ে তিনি এর সুষ্ঠু বিচার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এবিষয়ে অভিযুক্ত আঃ মতিন বিক্রীত সম্পত্তি নিজের দাবি করে বলেন,আমার জমি তাই আমি গাছ কেটেছি কোন সমস্যা? বাদীর জমি পিছনে বলে জানান তিনি।

সোনারগাঁ থানার ওসি মাহবুব আলম বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি,তদন্ত চলছে। তদন্ত শেষে আইনী পদক্ষেপ নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা