1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় এজাহার নামীয় আসামী গ্রেফতার - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় এজাহার নামীয় আসামী গ্রেফতার

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ২৬৯ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের কাচঁপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় এজাহার নামীয় আসামী মামুন(৩০)কে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ ডিবি পুলিশ।

 

ডিবি পুলিশ জানায়,হত্যা মামলাটি সোনারগাঁ থানায় রুজু হওয়ার পর পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল (পিপিএম বার) স্যার এর নির্দেশে ঘটনার সাথে জড়িত এজাহার নামীয় আসামীদের গ্রেফতারের লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার,মোঃ তরিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আমিনুল ইসলামসহ একটি আভিযানিক দল গাজীপুর,নরসিংদী, মুন্সীগঞ্জ সহ বিভিন্ন জেলায় সাড়াশি অভিযান চালিয়ে ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থেকে তাকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত মামুন কাঁচপুর ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের মহিউদ্দিনের ছেলে। তাকে জিজ্ঞাসাবাদে জানায়, ঘটনাটি সে সহ এজাহার নামীয় অন্যান্যদের সহযোগীতায় ঘটনাটি সংগঠিত করেছে। ইতিপূর্বে গ্রেফতারকৃত আসামীর বোন মোসাঃ মোর্শেদা (৩০) কে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য গত ২৬ ফেব্রুয়ারি দুপুরে জমিসংক্রান্ত বিষয়ে পূর্ব বিরোধের জের ধরে বিবাদীদের আঘাতে ভিকটিম মৃত আছলাম সানি (৪৫) ও শফিকুল ইসলাম রনি (২৫) মৃত্যুবরণ করে। এবিষয়ে ৯জনকে আসামী করে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা