1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে গ্যাস লিকেজ দগ্ধের ঘটনায় আরো একজনের মৃত্যু   - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে গ্যাস লিকেজ দগ্ধের ঘটনায় আরো একজনের মৃত্যু  

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১০ মাস আগে
  • ১৩৬ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় একটি বসতবাড়িতে গ্যাস লিকেজের আগুনে দগ্ধের ঘটনায় আরো একজনের মৃত্যু হয়েছে।

মৃত্যুর বিষয়টি মঙ্গলবার সকালে নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক শাওন বিন রহমান। তিনি বলেন, মুন্নি গত সোমবার রাত ৯ টা ৪৫মিনিটে মারা যায়। তার শরীরের শতকরা ২৮ ভাগ পুড়ে গিয়েছিল।

এর আগে দগ্ধ ৫জনের মধ্যে মানব চৌধুরী ও বাচা চৌধুরী নামের দুজনের মৃত্যু হয়। সেই ঘটনায় এবার নিহত মানব চৌধুরীর ১৪ বছর বয়সী মুন্নি আক্তার মারা যায়।

নিহত মুন্নি বাবা মায়ের সঙ্গে কাঁচপুর পুরান বাজার এলাকায় শেখ ফরিদের বাড়িতে বসবাস করতেন।

উল্লেখ্য গত ৪ সেপ্টেম্বর ভোরে সিলেন্ডার গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনে দগ্ধ হয়ে নিহত মুন্নিসহ তার পরিবারের পাঁচ সদস্য দগ্ধ হয়। পরবর্তীতে তাদের সকলকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভর্তি করা হলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ সেপ্টেম্বর দুপুরে দগ্ধদের মধ্যে তার বাবা মানব চৌধুরী ও পরদিন ৮  সেপ্টেম্বর তার মা বাচা চৌধুরী মারা যান। বর্তমানে মুন্নির দুই বোন তিন্নি ও মৌরি জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে।

এবিষয়ে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খাঁন বলেন, গ্যাস লিকেজে আগুনে দগ্ধ হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যুর ঘটনাটি মর্মান্তিক। এঘটনায় কেউ অভিযোগ দেয়নি। ঘটনার সঙ্গে কোন গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা