1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে গাঁজাসহ আটক-১ - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

সোনারগাঁয়ে গাঁজাসহ আটক-১

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৮ মাস আগে
  • ১৬৭ বার পঠিত
Oplus_131072

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দেড় কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছেন পুলিশ।

বৃহস্পতিবার(৮ জানুয়ারী) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মোঃ রুবেল (৩৫) কুমিল্লা জেলার মুরাদপুর থানার ডালপা এলাকার মোঃ শাহ জাহানের ছেলে।

এর আগে বুধবার বিকেলে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোঃ মহিববুল্লাহ এর দিকনিদের্শনায় এসআই (নিঃ) মোঃ ছারোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা এলাকায় নিয়মিত চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় তাকে আটক করে।  এ সময় তার কাছ থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মহিববুল্লাহ জানান, গ্রেপ্তারকৃতর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা