1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে গরু-ছাগলসহ আটক-২ - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে গরু-ছাগলসহ আটক-২

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ২২০ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে গরু, ছাগলসহ দুজনকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের সঙ্গে থাকা একটি গরু ও চারটি ছাগলসহ চোরাই মালামাল পরিবহনের কাজে ব্যবহৃত একটি মিনিট্রাক জব্দ করা হয়।

বৃহস্পতিবার(১২ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ বারী।

এর আগে বৃহস্পতিবার ভোর উপজেলার জামপুর ইউনিয়নের তালতলা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন নারায়ণগঞ্জ জেলার বন্দর এলাকার মৃত আলী আজগরের ছেলে মো. মামুন (৪০) এবং একই জেলা ও থানার মৃত সিরাজ হোসেনের ছেলে কামাল হোসেন (২৮)।

পুলিশ জানায়, উপজেলার জামপুর ইউনিয়নের তালতলা এলাকায় গরু চোর সন্দেহে দুজনকে আটকে মারধর করেন স্থানীয় জনতা পরে খবর পেয়ে পুলিশের টহল টিম ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়রা গরু ও ছাগলসহ তাদের হস্তান্তর করেন।

এবিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেফতার দেখানো হয়েছে। দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা