1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার বিতরণ - বাংলাদেশ বুলেটিন ২৪
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার বিতরণ

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ১৫২ বার পঠিত

সোনারগাঁয়ে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার বিতরণ

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ২০২২-২৩ অর্থবছরে প্রনোদনা কর্মসূচির আওতায় খরিপ-২/ ২০২৩-২৪ মৌসুমে রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী বীজ ও রাসায়নিক সার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জুন) দুপুরের দিকে উপজেলা পরিষদের হলরুমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ান-উল- ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল ইসলাম ভুইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী, উপজেলা কৃষি অফিসার আফরোজা সুলতানা ,

এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার, এএইও,এসএপিপিও, এসএএও গন ও কৃষক কৃষাণী বৃন্দ

স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা আফরোজা সুলতানা বলেন, বর্তমান সরকার করোনা পরবর্তীকালে কৃষক সমাজের উন্নয়নে, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন সময় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করার মাধ্যমে কৃষকের পাশে থেকে তাদের সহযোগিতা করে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা