1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে কৃষকের ধান কেটে দিলেন আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে কৃষকের ধান কেটে দিলেন আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ১৭০ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-শ্রমিক সংকটে কৃষকের ধান ঘরে তুলতে পাশে ছুটে গেলেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন।

বাংলাদেশ আওয়ামী লীগ এর সভাপতি,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শম্ভুপুরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হত দরিদ্র কৃষক বাবুল মিয়ার এক বিঘা ও আওয়ামী লীগ কর্মী মৃত ডালিম মিয়ার আধা বিঘা জমির ধান কেঁটে মারাই দিয়ে ঘরে তুলে দিলেন উপজেলা আওয়ামী লীগ ও এর অংঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

রোববার সকালে আওয়ামী লীগ নেতা কর্মীদের সাথে নিয়ে উপজেলা যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম নান্নুর নেতৃত্বে ধান কাটা কর্মসূচী সম্পন্ন করা হয়।

এতে অংশ নেন উপজেলা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শেখ এনামূল হক বিদ্যুৎ, উপজেলা মৎস্যজীবী লীগ সভাপতি আঃ কাইউম,যুবলীগ নেতা জিয়াউল হোসেন, যুবলীগ নেতা পীরমোহাম্মদ,ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ইউনুস আলী,ইমরান,বাদল,রাজিব শহিদুল্লাহ,লেকু,ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ইবনেসিনা প্রপেল প্রমূখ।

বাবুল মিয়া বলেন, কয়েক দিন আগে থেকে তার এক বিঘা জমির ধান পেকে গেলেও অর্থাভাব সাথে শ্রমিক না পেয়ে ধান কেটে ঘরে তুলতে পারছিলেন না। মাঠে ফসল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। আমার কষ্টের এ খবর পেয়ে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা এগিয়ে এসে বিনা পারিশ্রমিকে ধান কেটে দিয়েছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু বলেন, বাংলাদেশ সরকারের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে অসচ্ছল কৃষকদের ধান কেটে ঘরে তুলে দেওয়ার কর্মসূচি গ্রহণ করেছে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ। প্রথমদিনে ২ জন দরিদ্র কৃষকের দেড় বিঘা জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছি। পুরো বোরো মৌসুমে এ ধারা অব্যাহত রাখবেন বলেও জানান তিনি। পাশাপাশি কৃষকদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা