1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে কুখ্যাত ডাকাত সাদ্দাম গ্রেপ্তার - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

সোনারগাঁয়ে কুখ্যাত ডাকাত সাদ্দাম গ্রেপ্তার

মোঃ নুর নবী জনি
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ১৬০ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে আবারো পুলিশের অভিযানে গ্রেপ্তার হলেন ২১ মামলার আসামি ডাকাত সর্দার মোঃ সাদ্দাম হোসেন (৪২)।

রোববার রাত ৯টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তাতার করে সোনারগাঁ থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত ডাকাত সাদ্দাম হোসেন উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর এলাকার মোঃ মোজাম্মেল হোসেনের ছেলে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল বারী জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ৯টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকা থেকে ডাকাত সাদ্দামকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে কয়েকটি মামলার ওয়ারেন্ট রয়েছে, রয়েছে মাদক ও ডাকাতিসহ ২১ টি মামলা । গ্রেপ্তাতারের পর আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয় বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা