1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে কাচঁপুর হাইওয়ে থানার ওসির বিরুদ্ধে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ  - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে কাচঁপুর হাইওয়ে থানার ওসির বিরুদ্ধে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ১৬২ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার কাচঁপুরে সড়ক দূর্ঘটনায় ব্যবসায়ী বাচ্চু মিয়া পঙ্গু হওয়ার ঘটনায় দুটি গাড়ি আটক করে হাইওয়ে পুলিশ কাছে দেয়ার পর গাড়ির মালিকপক্ষের কাছ থেকে উৎকোচ নিয়ে গাড়ী ছেড়ে দেওয়ার অভিযোগে কাচঁপুর হাইওয়ে থানার ওসি আবুল কাসেমের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাচ্চু মিয়ার স্বজন ও এলাকাবাসী।

শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাচঁপুরে এ মানববন্ধন ও বিক্ষোভ করেন। এতে কয়েক শত নারী পুরুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন,গত বছরের ৮ ডিসেম্বর সড়ক দূর্ঘটনায় বাচ্চু মিয়া আহত হওয়ার পর এলাকাবাসী দুটি গাড়ী আটক করে হাইওয়ে পুলিশের কাছে সোপর্দ করে। বর্তমানে সে পঙ্গু হাসপাতালে চিৎিসাধীন রয়েছে। চিকিৎসার জন্য ক্ষতিপূরণের দেয়ার কথা থাকলেও পরিবহন মালিকদের কাছ থেকে উৎকোচের বিনিময় রাতের আধারে গাড়ি দুটি ছেড়ে দেন পুলিশ । মানববন্ধনে বাচ্চু মিয়ার স্ত্রী ও এলাকাবাসী প্রধানমন্ত্রী ও স্থানীয় প্রশাসনের কাছে দ্রুত সমস্যা সমাধানের দাবি জানান ।

এবিষয়ে কাচঁপুর হাইওয়ে থানার ওসি আবুল কাসেম উৎকোচ গ্রহনের বিসয়টি অস্বীকার করে বলেন, আমাকে হেয় করার জন্য মানববন্ধন ও বিক্ষোভ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা