1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে কাঁচপুর সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে কাঁচপুর সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৪ মাস আগে
  • ৯২ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ “কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (পহেলা এপ্রিল)  সকাল ১১টায় কাঁচপুর সেতু সংলগ্ন এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির, নারায়ণগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম এবং উপবিভাগীয় সহকারী প্রকৌশলী আহসান মজুমদার। এছাড়াও স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও সড়ক বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ হ্রাস এবং সবুজায়ন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের পরিবেশগত উন্নয়ন ত্বরান্বিত হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম জানান, ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগ ১০ হাজার গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, এই কর্মসূচির মাধ্যমে সড়কের দুই পাশে পর্যায়ক্রমে আগামী ছয় মাসের মধ্যে বৃক্ষরোপণ কার্যক্রম সম্পন্ন করা হবে।

সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, সরকারের পাঁচ বছরের পরিকল্পনার অংশ হিসেবেই এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তিনি গাছ রোপণের পাশাপাশি সঠিকভাবে সংরক্ষণ ও পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন এবং সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা