
সোনারগাঁ প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্ট ভুক্ত আসামী দেলোয়ার হোসেন রেনু (৫৫) গ্রেফতার।
বুধবার রাত ১২ টার দিকে পৌরসভার দরপত থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন রেনু পৌরসভার দরপত এলাকার মৃত রশিদ মোল্লার ছেলে ও পৌরসভার ছাত্রলীগের সভাপতি প্রার্থী রাজু আহমেদ অর্ণবের মামা।
স্থানীয়রা জানায়, পৌরসভা ছাত্রলীগের সভাপতি প্রার্থী রাজু আহমেদ অর্ণব এর প্রভাব দেখিয়ে এলাকায় বিভিন্ন নিরীহ মানুষের উপর হামলা, মিথ্যা মামলা করে। গত ৫ ই আগস্টের পর নিরীহ লোকজনকে আওয়ামী লীগের দোসর বানিয়ে গ্রেফতার করিয়ে দেয়।
পুলিশের এএস আই হেমায়েত (পিপিএম) জানায়, গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন রেনু দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল। বুধবার রাতে পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার স্যার এর নির্দেশে ও অতিরিক্ত পুলিশ সুপার(খ- অঞ্চল) আসিফ ইমাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুর রহমান স্যারের দিকনির্দেশনায় এবং আমার নেতৃত্বে এএসআই আব্দুর রশিদসহ সঙ্গীয় ফোর্স্ গোপন সংবাদের ভিত্তিতে দরপত মোল্লাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করি । সে ছাত্রলীগের সভাপতি প্রার্থী রাজু আহমেদ অর্ণব এর মামা।এলাকায় তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। এছাড়াও সিআর মামলায় ওই রাতেই আরো তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।
এবিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান জানান,বিভিন্ন মামালায় গতকাল ৪ জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।